Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাচোলে আমবাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহমেদ (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের কুদ্দুস আলীর আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাজু নাচোলের শ্রীরামপুর গ্রামের মোতালেব আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, পেশায় রাজু ভ্যানচালক। গতকাল রোববার সকালে বাড়ি থেকে চার্জারভ্যান নিয়ে রাস্তায় বের হন তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে পথচারীরা রাস্তার পাশে রাজুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপর তিনি আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। আজ সকালে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে। নিহত ওই যুবকের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাচোলে আমবাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০৭:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫