Dhaka ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানেই অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি জানান, ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মানসিক সমস্যাও ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫