মনির হোসেন, বেনাপোল : যশোরের শার্শায় ‘জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে’ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়াম আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) সাকিব শাহরিয়ার। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক, রাস্ট্রচিন্তক বেনজীন খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য ইয়াহিয়া জিসান। এসময় যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান, শহীদ আব্দুল্লাহ এর পিতা আব্দুল জব্বার, শহিদ জাবেরের পিতা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









