Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত, আহত ৮

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৯ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাশেদ আলী বিষ্ণু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বাশেদ আলী বিশু ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, পার্বতীপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সাথে নিহত বাসেদ আলী বিষুর মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সকালে স্থানীয় একটি ঈদগাহে শিশু-কিশোররা ক্রিকেট খেলছিলেন। এই সময় খেলার বল আমগাছে লেগে মাটিতে আম পড়ে যায়। পরে গাছ থেকে আম পড়ে যাওয়ায় বাসেদ আলী বিষু তাদেরকে শাসন করে। এতে উভয়পক্ষের মধ্যে কথাকাটি হয় এবং এক পর্যায়ে বাইরুল ইসলাম ও বাসেদ আলী বিষুর সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ওই বিশু ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত, আহত ৮

Update Time : ০৬:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫