Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বড়াইগ্রামে ট্রাক-মিনি কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১৫ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চালবাহী ট্রাকের সাথে নিত্য পণ্য সরবরাহকারী মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল মন্ডল (২৪)। সে ওই কাভার্ড ভ্যানের চালক ও বগুড়া আদমদিঘীর শিবপুর গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে। এ সময় গুরুতর আহত হয়  জালাল মোল্লা (৪৫)। সে নিত্য পণ্যবাহী একটি কোম্পানির ফিল্ড ম্যানেজার ও পাবনা সদরের গাছপাড়া এলাকার বাকা মোল্লার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, কুষ্টিয়া থেকে নাটোরগামী নিত্য পণ্যবাহী একটি কোম্পানির মিনি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও সহযোগী পলাতক। দুইটি যানই উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা চলমান রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বড়াইগ্রামে ট্রাক-মিনি কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

Update Time : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫