Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় ট্রাকে বাছুরসহ ৯৫টি মুরবাহ জাতের মহিষ আসে বেনাপোল বন্দরে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটের খামারে নিজস্ব গবেষনার কাজে ব্যবহৃত হবে। গবেষনার জন্য ভারতের হরিয়ানার মুরবাহ জাতের ৪৫টি মা মহিষ, ৫টি পুরুষ মহিষ ও ৪৫টি বাছুর আমদানির দরপত্র দেওয়া হয়। তবে আমদানিকৃত মহিষ কোন অবস্থাই খামারের বাইরে অন্যত্র স্থানান্তর বা ব্যবহার অথবা বিক্রি করা যাবে না। ঢাকার তোপখানা এলাকার তামাম কর্পোরেশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের হরিয়ানার রপ্তানিকারক খাসা মুরাহ বাফেলো ফার্ম।

মহিষের চালানের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে এক লাখ ৯ হাজার ২৫০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় দাম পড়েছে এক কোটি ৩৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। প্রতিটি মহিষের দাম পড়েছে বাংলাদেশি টাকায় দুই লাখ ৬৬ হাজার ৫৭০ টাকা। এসব মহিষের কোনো আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তপু কুমার সাহা বলেন, মহিষগুলো সাভারের প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আশরাফ আলী মহিষ আমদানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে তিশা এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

Update Time : ১০:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫