Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর বিসিক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাফিজুর রহমান নগরীর সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের ছেলে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তাফিজুর রহমান ভ্যানে করে বেকারি পণ্য দোকানে দোকানে সরবরাহ করেন। সকালে এ কাজের জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তখন একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ সময় মোস্তাফিজুর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় স্বজনেরা মামলা করতে চান না। তাই একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

Update Time : ০৩:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫