যশোর (শার্শা) প্রতিনিধি : ভাত রান্না করার সময় আগুন লেগে বাকেলা খাতুন নামে এক নারীর পুরো বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল রাতে যশোরের শার্শা উপজেলা খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ভাষ্য, বাকেলা খাতুন তার সন্তান মুস্তাকিনকে নিয়ে পিতা দাউদ হোসেন বিশ্বাসের জমিতে বাড়ি করে বসবাস করতেন।
বুধবার ২৮মে রাতে তিনি ভাত রান্না করছিলেন। রান্নার মাঝপথে ছেলে মুস্তাকিনের কাছে রেখে পাওনা টাকা আনতে গিয়েছেন। এরমধ্যে রান্না ঘরে আগুন লেগে যায়। সেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা চেষ্টা করেও নেভাতে পারেনি। পরে বেনাপোল থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও দুটি ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে সন্তান নিয়ে পথে বসেছেন ওই দরিদ্র নারী।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









