Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার-২

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলী থানাধীন এলাকা থেকে অর্ধশত চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— আল আমিন (২৭) ও হাবিব সরকার (৩৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। উদ্ধার মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে কদমতলী থানার একটি টিম অভিযান চালিয়ে ঢাকা ম্যাচ শিল্প নগরী জামে মসজিদের পাশে ‘দ্যা গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ নামক দোকান থেকে তাদের গ্রেপ্তার করে।

কদমতলী থানার বরাদ দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই দোকানে কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে আল আমিন ও হাবিব সরকারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পলাতক এক ব্যক্তির কাছ থেকে এসব চোরাই মোবাইল ফোন কিনে বিক্রি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডিএমপির মুখপাত্র বলেন, চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় একটি গুরুতর ফৌজদারি অপরাধ। কম দামে ফোন কেনার লোভে অজানা বা সন্দেহজনক বিক্রেতার কাছ থেকে মোবাইল না কিনে বৈধ কাগজপত্রসহ (ক্রয় রসিদ ও ওয়ারেন্টি কার্ড) স্বীকৃত দোকান থেকে মোবাইল কেনার পরামর্শ দিয়েছেন তিনি।

জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই চোরাই মোবাইল ব্যবসা প্রতিরোধ করা সম্ভব বলে জানায় ডিএমপি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার-২

Update Time : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫