Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই : রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১১ Time View

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। সীমান্ত সম্পন্ন নিরাপদ। আমার বাহিনী সবসময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি বর্ডারে হবে না।

মঙ্গলবার (২৭ মে) সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন তিনি। কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন, ভাষণ, নবীন ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান এবং জেলা কারাগার পরিদর্শন করেন।

তিনি বলেন, সীমান্তে পুশ ইনের সংখ্যা বেড়েছে। এজন্য আমরা প্রতিবাদও করেছি। তারা বাংলাদেশি, তারা আমাদের ভাই। তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি- তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমাদের দেশে যারা অবৈধভাবে থাকে, তাদের কিন্তু আমার প্রপার চ্যানেলে পাঠাই। কিন্তু উনারা (ভারত) এটা করছে না। আমরা তাদের বলছি, তোমরা প্রপারভাবে পাঠাও। যদি আমার দেশের নাগরিক হয় তাহলে অবশ্যই তাকে আমরা এক্সেপ্ট করব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ঈদ কিন্তু মাশাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এবারের ঈদ যেন সুন্দর হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবার ঈদের সময় অন্যান্য সময়ের থেকে পরিবেশ ভালো থাকবে। আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। এবার ধানের উৎপাদন অনেক বেড়েছে। প্রায় ১৫ লাখ টন ধানের উৎপাদন বেড়েছে। গত বছর আমাদের আমদানি করতে হয়েছিল, এবার আমদানির প্রয়োজন নাও হতে পারে।

এর আগে প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিবাদন গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন, রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক ও কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট কামাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই : রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০২:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫