Dhaka ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পটুয়াখালী ভার্সিটিতে, কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৪ Time View

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : প্রযুক্তির দীপ্ত আলোয় উদ্ভাসিত হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্যে এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী “কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা।

২৬ মে ২০২৫, সোমবার পবিপ্রবির সিএসই অনুষদের ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন বিভিন্ন অনুষদ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার এখন আর বিলাসিতা নয়, বরং আমাদের প্রতিদিনের কাজের অবিচ্ছেদ্য অংশ। কম্পিউটার হার্ডওয়্যারের জটিলতা বোঝা এবং স্বয়ং সমাধান করতে পারা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা আমাদের দৈনন্দিন কাজকে করে তুলবে আরও কার্যকর ও নির্ভরযোগ্য।” তিনি আরও উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ।”

বিশেষ অতিথি, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “বর্তমানে তথ্যপ্রযুক্তি জ্ঞানের অভাব হলে শুধু পেশাগত দুর্বলতা নয়, বরং এক ধরনের নির্ভরশীলতাও তৈরি হয়। আমরা যদি নিজের কম্পিউটার নিজে বুঝি, তাহলে তার রক্ষণাবেক্ষণ হবে আরও দ্রুত, আরও দক্ষভাবে। এই কর্মশালা প্রযুক্তিগত চেতনার জাগরণ ঘটাবে।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ।

কর্মশালার সভাপতিত্ব করেন পবিপ্রবির রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সিনিয়র প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজসহ উক্ত অনুষদের অভিজ্ঞ শিক্ষকরা, যারা অংশগ্রহণকারীদের কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক গঠন, সাধারণ সমস্যা চিহ্নিতকরণ, ট্রাবলশুটিং কৌশল, রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান, যা তাঁদের বাস্তব কর্মক্ষেত্রে তাৎক্ষণিক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

কর্মশালায় ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় স্বাগত ও মুল বক্তব্য উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ, যিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের সমন্বয় করে প্রশিক্ষণ কর্মসূচিটি সুচারুভাবে বাস্তবায়ন করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা একে অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন। এই কর্মশালার মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার প্রযুক্তিবান্ধব প্রশাসনিক কাঠামোর ভিত আরও দৃঢ় করল, যা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পটুয়াখালী ভার্সিটিতে, কম্পিউটার হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫