Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৪ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আজ মঙ্গলবার সকালে ওই সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয় বলে জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ওই ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি। ১০ থেকে ১২ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে ইটের ভাটায় কাজ করত তারা। আটক ব্যক্তিদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

বিজিবির সিও আরও বলেন, আটক ব্যক্তিদের কাছে জাতীয় পরিচয়পত্র আছে। তা দেখে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা বাংলাদেশি।

এদিকে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। তারা এখন থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অুনয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করল বিএসএফ

Update Time : ১১:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫