Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

দীর্ঘ ১২ দিন পর বেনাপোল কাস্টমসে ফিরেছে কর্মচাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দীর্ঘ ১২ দিন পর কাজে যোগ দিয়েছেন বেনাপোল কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা,সরকারের আশ্বাস পাওয়ার পর।

সোমবার ২৬ মে সকালে কাজ যোগ দেন তারা। ফলে দীর্ঘ ১২ দিন পর বেনাপোল কাস্টম হাউজে কর্মচঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর থেকে আগের নিয়মেই মালামাল লোড-আনলোড এবং বিভিন্ন ধরণের পণ্যচালান খালাস হচ্ছে।

এছাড়া বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে।

এর আগে, রাজস্ব খাত সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রবিবার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘসময় আলোচনার পর সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন তারা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে আমদানি পণ্য খালাসে নেতিবাচক প্রভাব পড়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রবিবার ২৫মে সকাল থেকে কাস্টমস হাউজ বন্দরে কর্মবিরতি শুরু হয়। জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দীর্ঘ ১২ দিন পর বেনাপোল কাস্টমসে ফিরেছে কর্মচাঞ্চল্য

Update Time : ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫