Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দুর্গাপুরে জমকালো আয়োজনে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৬৬ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও স্মার্ট সেবা সম্প্রসারণে রাজশাহীর দুর্গাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ। তিনি বলেন, “ভূমি সেবা এখন হাতের মুঠোয়। ঘরে বসেই অনলাইনে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ প্রায় সব সেবা নেওয়া সম্ভব। ডিজিটাল সেবায় অংশ নিয়ে আমরা সবাই ভূমিকা রাখতে পারি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে।”

তিনি আরও বলেন, “সরকারি ওয়েবসাইট ও নির্দিষ্ট মেন্যুগুলো ব্যবহার করলেই সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়া উচিত।”

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী, লক্ষণখলসী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়নের নরশাদ আলী, উজানখলসীর হেলাল শেখ, সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন, নাজির শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব সরকার, সাইরাত সহকারী সালাউদ্দিন, ও সার্টিফিকেট পেশকার নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলায় ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া, অনলাইন কর পরিশোধ, জমির খতিয়ান, নামজারি, ভূমি মানচিত্রসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নানা বিষয় তুলে ধরা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ মেলায় অংশ নিয়ে সরাসরি পরামর্শ নিচ্ছেন ও সেবা গ্রহণ করছেন।

আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। আয়োজকদের প্রত্যাশা—এই আয়োজন সাধারণ মানুষের ভূমি-সচেতনতা বাড়াবে এবং স্মার্ট ভূমি সেবার প্রতি আগ্রহ আরও জোরদার করবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দুর্গাপুরে জমকালো আয়োজনে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’

Update Time : ১১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫