Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ’

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।

ঘটনাটি শার্শা উপজেলা বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামে ঘটে।

এ ঘটনার পর মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লম্পট সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় ওই লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা দুই জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান।

এদিকে লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্বীয়ের বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগ প্রায় ৪ দিন তার মেয়েকে ওই লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুলের অসভ্যতার ঘটনা। পরে ভুক্তভোগী ওই শিশু মাকে সিরাজুল ১০ টাকা করে দিয়ে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে ওই লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শার্শায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ’

Update Time : ০৪:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫