Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে ফারাক্কা লং মার্চের ডাক

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৭০ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ান, পদ্মা সহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় কর, ফারাক্কা লং মার্চের ডাক দিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলা।

বুধবার (২১ মে) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোন আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪ টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেন,মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা,ভারত আন্তর্জাতিক নদী-নীতি অমান্য করে,বাংলাদেশের নদী গুলোতে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমূখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে ফারাক্কা লং মার্চের ডাক

Update Time : ০৮:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫