Dhaka ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরে বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু, ককটেল ঘিরে রহস্য

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ২৪ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের শংকরপুরে বিস্ফোরণে আহত পাঁচ বছরের শিশু খাদিজার মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সোমবার ১৯মে  দুপুরে তার মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এদিকে ওই ককটেল নিয়ে রহস্য দেখা দিয়েছে। আসলেই কি মাঠে ককটেলটি পাওয়া গেছে নাকি ঘরে ছিল তা নিয়ে ধ্রুম্রজাল দেখা দিয়েছে।

খাদিজা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজনের মেয়ে। সকাল ৮টার দিকে ছোটনের মোড়ের পাশের খেলার মাঠে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে কুড়িয়ে আনে সে। পরে ওই ‘বল’ দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় খাদিজা, ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা। দ্রুত তিনজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে স্থানীয় অপর একটি সূত্র জানায়,খাদিজার বাবা সুজন মারা যাওয়ার পর ছোট ভাই শাহাদাতের সাথে ওই শিশুর মায়ের বিয়ে হয়। শাহাদাত রিকসা চালায়। সোমবার সকাল আটটার সময় ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। শাহাদাত সন্ত্রাসী মুসার সহযোগী। খেলা করার সময় একসাথে একাধিক বোমার বিস্ফোরণ ঘটে। ওই পক্ষের দাবি শাহাদাত ওই বোমা গোপনে ঘরের মধ্যে রেখে দেয়। যদিও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, খাদিজার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

খাদিজার মৃত্যুর খবর নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “গুরুতর আহত শিশুটি ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মাঠে ককটেলটি কিভাবে এলো, তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরে বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু, ককটেল ঘিরে রহস্য

Update Time : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫