Dhaka ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে : বড়াইগ্রামে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৬ Time View

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল ১০টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের প্রধান সড়কে সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে বিক্ষোভ মিছিল বের হয়ে তা পৌর চত্বরে এসে শেষ হয়।
হেযবুত তওহীদ নাটোর জেলা আমির আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় আমির মসিহ উর রহমান ও সহকারী আমির আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম প্রমুখ।
রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ঘটনা গোটা মুসলিম বিশ্বের সরকার, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ অন্যান্য মানবাধিবার সংস্থা শুধু দেখেই যাচ্ছে। এখন পর্যন্ত কোনই উদ্যোগ গ্রহণ করেনি। বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহ্র তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। তিনি ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে : বড়াইগ্রামে হেযবুত তওহীদের মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫