Dhaka ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে : রাজশাহীতে ইসি মাছউদ

  • Reporter Name
  • Update Time : ০২:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়া সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য- এই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি যে সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে।’

নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তুতি তো সব সময়ের। আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা। কাজেই আমাদের প্রস্তুতি তো সব সময় থাকে।’

পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ীই নির্বাচন হবে : রাজশাহীতে ইসি মাছউদ

Update Time : ০২:২০:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫