Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানা এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ওই ছাত্রীকেও।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধ দমনে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, ১৮ মে সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কালেক্টরেট পার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল হোতা আব্দুল্লাহ আল মুবিন ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তারা দুজনই নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রী এবং জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

ঘটনার শুরু ১৩ এপ্রিল, যখন নবম শ্রেণির ওই ছাত্রী কোচিং-এ যাওয়ার পথে মতিহার থানাধীন মসজিদ মিশন একাডেমি স্কুলের সামনে থেকে পূর্বপরিচিত আকাশ নামের এক যুবক ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে অপহরণ করে।

এরপর ১৮ এপ্রিল ভিকটিমের মা মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে ১৮ মে সকালে অপহরণ মামলার ১ নম্বর আসামী আকাশ ও ৩ নম্বর আসামী রবিউল ইসলামকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই

Update Time : ০৩:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫