Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ২ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের হক কোচিং সেন্টারে এক ছাত্রীকে নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে আজ সকালে কোচিং সেন্টারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রীটির মা-বাবা ও স্থানীয় আরও প্রায় ১৫ থেকে ২০ জন অবিভাবক হক কোচিং সেন্টারে গিয়ে চড়াও হন। তারা পরিচালককে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করলে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তাতে বাধা দেয়। একপর্যায়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশ এলাকার আরও অভিভাবক এবং স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। কিছু সময়ের জন্য উত্তেজনা চরমে পৌঁছে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তার মধ্যস্থতায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কোচিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আপাতত স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

তবে অনেক অভিভাবক এবং সচেতন নাগরিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং কোচিং সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যশোরে কোচিং সেন্টারে ছাত্রীর অবিভাবকরা চড়াও

Update Time : ১০:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫