Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৪ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

বৃহস্পতিবার বেলা ১ টার দিকে ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া সহ বিভিন্ন বিষয় দেখভাল করেন। প্রতিটি শিক্ষার্থী যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে বিষয়েও নজর দিতে বলেন শিক্ষকদের।

থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫