Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নুল বারি বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশকে স্থানীয়রা খবর দেন। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে ময়নুল বারির বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়িতে তিনি একাই থাকতেন। কীভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫