Dhaka ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জিয়াউর রহমান(৪০), রবিউল ইসলাম(৩০), সুমন(৩২), ইব্রাহিম(৩৮), সাকলাইন(২৫) ও শহিদুল ইসলাম সাগর(৪৪)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ পহেলা মে (৩০ এপ্রিল দিবাগত) রাত সাড়ে ৩ টায় আরএমপি ডিবি’র এসআই মো: ফরহাদ হোসেন ও তাঁর টিম মহানগরীতে রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৪ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

Update Time : ০৪:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫