Dhaka ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় পুলিশ : আইজিপি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ এখনো ‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের বিষয়ে অপেক্ষায় আছে। আমরা আশা করছি এটা গঠন করা হবে। সরকারকে আমরা আমাদের কথাগুলো জানাচ্ছি।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি আলোচনা ছিল পুলিশের সংস্কার নিয়ে। রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় এই আলোচনাটি এসেছে। বলা হচ্ছে সংস্কার যখন হয় না তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে একই আলোচনা এসেছে। সংস্কারের উদ্দেশ্যে সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে। কিন্তু এই আলোচনা যখন ঐকমত্য কমিশনের গেল তখন অন্যান্য সংস্কার কমিশন গেলেও পুলিশ সংস্কারের আলোচনা আর দেখা যাচ্ছে না।

পুলিশ সংস্কারের সর্বশেষ অবস্থা ও পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা সম্পর্কে জানতে চাইলে জানতে চাইলে আইজিপি বলেন, আমরা খুব আশান্বিত ছিলাম যেহেতু পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম পুলিশের জন্য জনগুরুত্বপূর্ণ কিছু সুপারিশ দেবেন।

‘পুলিশের পক্ষ থেকে আমরাও কিছু সাজেশন দিয়েছিলাম একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা, সরাসরি নির্বাহী নিয়ন্ত্রণে না রেখে পুলিশকে কিছু অটোনামি বা স্বায়ত্তশাসন দেওয়ার।

পুলিশের এই পরামর্শের ভিত্তিতে নীতিগতভাবে একমত হলে হলেও পুলিশ সংস্কার কমিশন সেটা এলাবরেট করেননি, কোনো কাঠামো দেননি। পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে বলে মত দিয়েছে। অর্থাৎ এক্সিকিউটিভ পর্যায়ে এসব বাস্তবায়ন হবে। যেমন থানায় একজন নারী পুলিশ সদস্য সবসময় থাকবে। যাতে করে নারী ও শিশু পুলিশি সেবা পান। পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে, সেটা স্বচ্ছ হতে হবে। এটা আসামির আইনজীবীর সামনে হতে হবে। এ জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ তারা করেছে।

আইজিপি বলেন, কিন্তু আমাদের প্রধান পরামর্শ ছিল স্বাধীন পুলিশ কমিশন গঠন করা। যাতে করে পুলিশের স্বাতন্ত্র্য বজায় থাকে। যাতে করে কর্তৃপক্ষের চাপের মুখোমুখি হতে না হয়। এই জায়গায় পুলিশ অপেক্ষা করে আছে। আমরা আশা করছি এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে আমাদের কথাগুলো জানাচ্ছি।

তিনি আরও বলেন, অনেকে বলেন এই সরকারের আমলে না হলে আর কখনো হবে না। সেজন্যই আমরা এখনই এগুলো করতে চাচ্ছি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় পুলিশ : আইজিপি

Update Time : ০৫:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫