Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরের শার্শা উপজেলায় ইরি ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত কৃষক

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২৪ Time View

মনির হোসেন, বেনাপোল : যশোরের শার্শা  উপজেলা শুরু হয়েছে নতুন ইরি ধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যস্ততা। উপজেলার বিস্তৃত ফসলের মাঠ জুড়ে সোনালী ধান কাটার যেন উৎসব চলছে। নতুন ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষক-কৃষাণী। সেই সাথে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকরা দল বেধে ধান কাটছেন আর মনের সুখে গান গাইছেন। কেই ধানের আটি বাঁধছেন, কোথাও কোথাও ধান কেটে মাঠের মধ্যেই ‘বাদা’ দিয়ে রাখছেন। আবার বিভিন্ন যানবাহনে ও কৃষকরা কাঁধে করে ধান বয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। ফসলের মাঠ থেকে বাড়ি সর্বত্র চলছে নতুন ধান ঘরে তোলার মাহা উৎসব।

কৃষকরা জানান, এখন পুরোদমে ইরি ধান কাটা শুরু হয়েছে। কাঠ ফাঁটা রোদ উপেক্ষা করে সকাল-সন্ধ্যা মাঠে কাজ করছেন কৃষকরা। কৃষকরা আরো জানান, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ১০-১২ দিনের মধ্যে ধান কাটা, মাড়া ও শুকিয়ে ঘরে তোলার কাজ সম্পন্ন হবে।

কৃষক ও দিনমজুরদের সাথে কথা বলে জানাগেছে, এবার এক বিঘা ধান কেটে ও আটি বেধে কৃষকের বাড়িতে আনতে খরচ হচ্ছে সাড়ে ৫ হাজার টাকা।

৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদ  বারোপোতা  গ্রামের কৃষক কওছার আলী জানান, বিঘা প্রতি ৫ হাজার টাকায়ও ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাই নিজেরা ধান কাটতে শুরু করেছি। তিনি আরো জানান, তেল-সারসহ সব জিনিসের দাম বেশি তবে এ বছর ফলন ভালো হওয়ায় কোনো রকমে আসলটা বাচবে।

দিন মজুররা জানান, এবছরে তাপমাত্রা প্রচন্ড বেশি তারপরও দিন মজুর সংকট সে কারণে মজুরি একটু বেশি। তারা আরো জানান, আমরা এবছর বিঘাপ্রতি কাটা বান্দা ৫ হাজার টাকা নিচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা  জানান, শার্শা উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে আবাদি জমি ২৩৩৯০হেক্টর, উৎপাদন ১লক্ষ্য ৫০হাজার ২১মেট্রিক টন।  এ বছর অর্থাৎ ২০২৪-২৫ ইরি বোরো মৌসুমে  ১ লাখ ৫৩ হাজার ৫০বিঘা (২৩ হাজার ৪১১শ হেক্টর) জমিতে ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আরও ৩ হাজার ৫৫৫ বিঘা বেশি জমিতে ধান চাষ হয়েছে।

তিনি আরও বলেন, কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হলে এবার উপজেলায় ১ লাখ ৭৮ হাজার ৬৮০ বিঘা জমিতে এক লাখ ৫২ হাজার ৩৩১ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ধান কাটার শ্রমিক সংকট বিষয়ে জানতে চাইলে দীপক কুমার সাহা বলেন, ধান কাটা, মাড়াই ও বস্তাজাত করার জন্য উপজেলায় ৮টা হারভেস্টারে কাজ চলছে। প্রতিটি হারভেস্টারে ঘণ্টায় তিন বিঘা জমির ধান কাটা, মাড়াই ও বস্তাজাত করা সম্ভব।

কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ভয় থাকায় অল্প সময়ের মধ্যে মাঠ থেকে ধান তোলায় ব্যস্ত এখানকার জমি মালিকরা। একই সঙ্গে সবাই ধান তোলা শুরু করায় উপজেলার সর্বত্র কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে।

তবে বাইরের শ্রমিকরা আসায় সেই অভাব অনেকটা পূরণ হচ্ছে বলে জানান দীপক।

বর্তমানে এ উপজেলায় প্রায় ৬০ ভাগ ধান কাটা সম্পন্ন  হয়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে বলে কৃষকরা যে ফলন আশা করেছিল তার চাইতে বেশি ফলন পাচ্ছেন। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। সে কারণে উপজেলার সকল কৃষকদেরকে জমির ধান যদি ৮০ ভাগ পেকে থাকে তাহলে দেরি না করে দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য আহবান জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরের শার্শা উপজেলায় ইরি ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত কৃষক

Update Time : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫