Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বেনাপোলে  ছিনতাইকারী ৬ নারী  আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ২ Time View

মনির হোসেন বেনাপোল : যশোরের বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বেনাপোল পৌর এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪) ও তার ১০ মাসের ছেলে রায়হান, জুয়েলের স্ত্রী নারগিস (২২), হোসেন আলীর মেয়ে মোরসেদা খাতুন(২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) ও শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।

ভুক্তভোগী নারী তানিয়া জানান, তিনি দুপুরে বাজার থেকে বাড়িতে আসার জন্য ইজিবাইকে উঠেন।এসময় তার সাথে সাথে আরো ৬ নারী একই ইজিবাইকে উঠেন। এর কিছু সময় পরে ৬ নারী তাদের নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে তার গলা থেকে চেন টানদিয়ে ছিড়ে নেয়।

এসময় তিনি চিৎকার করলে ইজিবাইক চালক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে খবর দিলে তারা এসে এই ৬ জন নারীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের চেন ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক হয় ৬ নারী ছিনতাইকারী। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রকরের ৬ নারীকে আটক করা হয়।

এর মধ্যে সুলতানা খাতুনের একটি ১০ মাসের শিশু সন্তান রয়েছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে  তিনি জানান।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোলে  ছিনতাইকারী ৬ নারী  আটক

Update Time : ০৫:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫