Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ভগ্নিপতি হত্যায় আরো এক আসামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভগ্নিপতিকে হত্যার মামলায় র‍্যাব একজন আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. এনামুল (৫৫)। তিনি নগরীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লার বাসিন্দা। নিহত রুহুল আমিন (৩৮) ছিলেন তার ভগ্নিপতি।

রোববার সকালে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুলকে অনেক দিন ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে পুলিশে হস্তান্তর করে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে রুহুল আমিনের ওপর হামলা চালানো হয়। তখন এনামুলের ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মিন্টুকে ২৪ মার্চ পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবার দ্বিতীয় আসামি এনামুলও আইনের আওতায় এলো।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ভগ্নিপতি হত্যায় আরো এক আসামী গ্রেপ্তার

Update Time : ০৭:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫