Dhaka ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

মদ্যপানে দুজনের মৃত্যুর পর র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন—রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সর্দারের ছেলে শক্তি সর্দার (৭০), শিমুল সর্দারের স্ত্রী চামেলী সর্দার (৩৫), দীপক সর্দারের স্ত্রী শখী সর্দার (২৩) এবং মৃত মহাদেব সর্দারের ছেলে রবিন সর্দার (১৯)।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকার চিহ্নিত চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে তা স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। অস্বাস্থ্যকরভাবে উৎপাদিত এই চোলাই মদ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

র‍্যাব আরও জানায়, এই মদ সেবনের ফলে গত ৮ এপ্রিল পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়। সেই ঘটনার সূত্র ধরেই শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মদ্যপানে দুজনের মৃত্যুর পর র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ৪

Update Time : ০৭:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫