Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর শুকনো চরে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনগণের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সিফাত আলী (১৬) ও মো: ফায়সাল (২১)। সিফাত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়ার মো: আজিমুদ্দিন বাবুর ছেলে ও ফায়সাল একই থানার পশ্চিম রায়পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় বগুড়া জেলার পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম রাজশাহী সিআরপিতে চিকিৎসার জন্য এসে বেড়ানোর উদ্দেশ্যে হাইটেক পার্ক এলাকায় যান।

হাইটেক পার্ক সংলগ্ন দামুকড়া থানার পদ্মা নদীর শুকনো চরে পৌঁছানোর পর হঠাৎ তিনজন যুবক তাকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন টিপ চাকু বের করে তার পেটে ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কামরুল চিৎকার করলে স্থানীয় দোকানদাররা ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরে ফেলে।

পরবর্তীতে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে দুই আসামিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ এবং টিপ চাকু উদ্ধার হয়। ঘটনাস্থল দামুকড়া থানার আওতাধীন হওয়ায় ছিনতাইকারীদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

Update Time : ০৭:০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫