Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জেলা পুলিশ লাইন্সের ব্যারাকসংলগ্ন শৌচাগার থেকে পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকসংলগ্ন শৌচাগার থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের বাসিন্দা এবং বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

রোববার সকালে শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। তিনি চিকিৎসার জন্য সম্প্রতি বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম জানান, মাসুদ নিজের পরনের প্যান্ট দিয়ে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মাসুদ রানা পারিবারিক টানাপড়েনের মধ্যে ছিলেন। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকাল থেকে মরদেহ ঘটনাস্থলে থাকলেও সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর দেড়টার দিকে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জেলা পুলিশ লাইন্সের ব্যারাকসংলগ্ন শৌচাগার থেকে পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

Update Time : ০৪:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫