Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭১ Time View

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বোরোচিত ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদ, ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব মো আফজাল হোসেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা রফিক আলমসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ। এছাড়াও গত ৮ এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এজন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান গণমাধ্যমের কর্মীরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Update Time : ১১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫