Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক লক্ষ টাকার মতো টিসিবির পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাযায়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পুঠিয়া থানার সামনে পৌর সদরের পুরাতন পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাউল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিলো। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশেপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগুিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে টিসিবির পণ্য গুলো রাখা ছিলো। সেখানে অফিসিয়াল কোন কাজকর্ম চলে না।

গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের লোকের ধারণা লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বেশির ভাগই বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

Update Time : ০৯:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫