Dhaka ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তিনটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের তিনটি বাড়িতে দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এই বিষয়ে স্থানীয়রা তাদেরকে নিষেধ করলেও তারা এসব কার্যক্রম বন্ধ করেনি। গত মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি স্থানীয়রা। পরে গতকাল বুধবার সন্ধ্যার পরে আলমপুর গ্রামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। প্রতিবাদ সভা চলাকালে বিক্ষুদ্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো নজরুল ইসলাম বলেন, এই তিনটি বসতবাড়িতে দীর্ঘদিন যাবত অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। তার প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) স্থানীয় জনতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলে মিলে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। ইউএনও স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্ত ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার কারণে স্থানীয় জনতা ক্ষুদ্ধ হয়ে গতকাল রাতে তাদের বসতবাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

Update Time : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫