Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৪ Time View

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল খেলোয়াড় ও সচেতন মহলের ব্যানারে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলার উদ্বোধন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা নিশাত আহম্মেদ প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচে নিয়ামতপুর উপজেলা একাদশ ও মান্দা উপজেলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত অবস্হায় শেষ হয়। খেলায় আগত দর্শকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি হাবিবুর রহমান বলেন, ফিলিস্তিনে নির্মম গণহত্যা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

Update Time : ০৮:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫