Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ঘর নিয়ে বিরোধে দুই ভাইয়ের মারামারিতে ছোট ভাই নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

ঈশ্বরদী(পাবনা),প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ভাই নিহত হয়েছেন। অপর ভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিপু সরদার (৩০) কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে। অপর ভাই মনিরুল সরদারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিপু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গে বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে জিপু। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে‌ দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিকুর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমরা কাজ করছি। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ঘর নিয়ে বিরোধে দুই ভাইয়ের মারামারিতে ছোট ভাই নিহত

Update Time : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫