Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বিজিবি।

এ সময় ৮ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে বেনাপোল হতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।

মঙ্গলবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের গহনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

উদ্ধারকৃত মাদকের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা

Update Time : ০৫:৫৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫