Dhaka ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে (৩৩) ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী ও র‍্যাব-৪-এর সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

লতিফুল বাঘার মুর্শিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন লতিফুল। এতে রফিকুল নিহত হন।

র‍্যাব জানিয়েছে, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টাখেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাঁকে গালি দেন। এ সময় রফিকুল প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তাঁর হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টাখেতে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব আরও জানায়, মামলার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছয়াতদন্ত করছিল র‍্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র‍্যাব-৫-এর রাজশাহী ও র‍্যাব-৪-এর সাভার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহীর রফিকুল হত্যা মামলার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

Update Time : ০৮:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫