Dhaka ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির এক মাস পর ৫ ডাকাত গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১১ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় দীর্ঘ ১ মাস পরে রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ঘটনায় জড়িত ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ড ভ্যান ও লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

জেলা পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ রাতে বারুহাস এলাকার একটি ব্যাটারি কারখানায় ঢুকে অন্তত ২৫-৩০ জনের একটি ডাকাতদল শ্রমিকদের বেঁধে রেখে নগদ টাকা ও বিপুল পরিমাণ মালামাল লুট করে। ডাকাতরা কারখানা থেকে প্রায় ১০ টন ব্যাটারির প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি কানেক্টিনসহ মোট ৩৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল এবং ৭০ হাজার টাকা নগদ লুট করে। যার পরিমাণ ছিল প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

এই ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইন ও উল্লাপাড়া সার্কেলের এএসপি অমৃত সূত্রধরের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়।

অভিযানে গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওয়াসিম পলান (২৩), জাহিদুল ইসলাম (২৫), ইয়াকুব শাহ (২৩), শামীম হোসেন (৩৪) ও লাবু প্রামানিক (৪০)।

তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান, ৩টি চাইনিজ কুড়াল এবং ডাকাতির সময় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তারা ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন বলেন, আমরা দীর্ঘদিন ধরে সব তথ্য ও সূত্র মিলিয়ে এই চক্রকে ধরার জন্য কাজ করে আসছিলাম। গতকাল রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাজীপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর সকাল ৬টার দিকে সিরাজগঞ্জ জেলা থেকে তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির এক মাস পর ৫ ডাকাত গ্রেপ্তার

Update Time : ১০:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫