হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৪৩২ বাংলা শুভ নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখ শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ ব্যিালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলা নববর্ষকে বরন উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফার, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার মোশারফ হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিএনপি’র নেতা সামসুজ্জোহা সরকার বাদশা, এ্যাড, মিতালী খাতুন, রিনা ইসলাম, সৈয়দ আলী মাষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিএনপি’র নেতা রফিকুল ইসলাম, সাইদুর রহমান, আক্তারুজ্জামান, ছমির উদ্দীন, হুজুর আলী, যুবদল নেতা জিল্লুর রহমান, মনিরুজ্জামান মনির, আতিকুর রহমান জর্জ, মামুনুর রশীদ মামুন, মকলেসুর রহমান মুকুল বোস, ছাত্রদল নেতা সারোয়ার আলম রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।
News Title :
বাগমারায় বিএনপি’র বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা
-
Reporter Name - Update Time : ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- ১৭ Time View
Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়










