Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য বন্ধ করলো উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ১০:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৩ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে মেলার নামে চালানো হয় অশ্লীল নৃত্যের আসর। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে বৈশাখী মেলায় উচ্চ শব্দে গান বাজনা পরিবেশন করায় ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের পড়াশোনায়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উক্ত বৈশাখী মেলা শুরুর একদিন পরেই আয়োজক কমিটিকে মেলা বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ তার নিজ এলাকা মির্জাপুর গ্রামে সাত দিনব্যাপী বৈশাখী মেলা বসান। উক্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। সেই সাথে সারারাত্রি যাত্রার আয়োজন থাকে। এসএসসি পরীক্ষা চলাকালে এরকম অনুষ্ঠান করা কতটা যুক্তিসংগত সেটা নিয়েও প্রশ্ন তুলেন সচেতন মহল। তিনি একজন প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসএসসি পরীক্ষা দিচ্ছে। এরই মধ্যে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মুগাইপাড়া বাজার ভেঙ্গে মির্জাপুর মোড়ে নতুন করে বাজার বসানোর চেষ্টা করছে এই প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ। তারই প্রচার করতে বৈশাখী মালার নামে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

এ বিষয়ে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৈশাখী মেলার আয়োজক হাফিজ আল আসাদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলাটি বন্ধের নির্দেশ দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে আর মেলা বসানো হবে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার মধ্যে মেলার আয়োজন মোটেও ঠিক হয়নি। মেলার কারণে পরীক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছিল। স্থানীয় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই মেলাটি বন্ধ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য বন্ধ করলো উপজেলা প্রশাসন

Update Time : ১০:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫