Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন দুর্গাপুরের বিপ্লব

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের বিপ্লব গাজী (৩৫)। বিপ্লব ওই গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।

নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকুরী করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন।

তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান। পরে বাসার মালিক সহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।

এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন বিপ্লবের নিথর দেহ।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিলো। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পৌছালে আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, ৪/৫ বছর ধরে বেক্সিমকো ফার্মায় চাকুরীর সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন দুর্গাপুরের বিপ্লব

Update Time : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫