Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো, মুগ্ধর পানি বিতরণের আইকনিক দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে।

পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোতে বিপুল মানুষের সমাগম হয়েছে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ড্রোন শো প্রদর্শিত হয়।

এর আগে ১২ এপ্রিল রাতে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলক ড্রোন শো হয়। সেই রাতেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শোর কিছু ছবি শেয়ার করেন। এ বিষয়ে ফারুকী লেখেন, ‘আজকের ড্রোন শোর কিছু ঝলক! এটি পুরো শোর কেবল এক ঝলক মাত্র। ১৪ এপ্রিল বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ড্রোন শো আর লাইভ মিউজিকের অসাধারণ এক প্রদর্শনী দেখার আমন্ত্রণ।’

অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র‍্যাব) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, ‘র‍্যাব দুদিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

নিরাপত্তার শঙ্কার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, ‘আশঙ্কা থাকবে, আশঙ্কাকে আমরা আন্ডারমাইন্ড করি না। অঘটন ও দুর্ঘটনা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বোচ্চ শক্তি ও সর্বোচ্চ ডেপ্লয়মেন্টের মাধ্যমে সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

Update Time : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫