Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৪১ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু।

সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মী বদু, আকাশ ও বাতাসের।

পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এরআগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।

জেলা ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানান, আল আমিনের গোদাগাড়ির ভাড়া বাসা থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৬১ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া চুরি হওয়া প্রায় ৬২ লাখ টাকার সোনা ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

Update Time : ১০:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫