Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

নাটোর প্রতিনিধি : বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উপলক্ষ্যেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নাটোর জেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি এই পয়লা বৈশাখ আসলেই শেখ হাসিনা র‌্যাব-পুলিশ দিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করতো। জঙ্গি জঙ্গি খেলা করতো। এগুলো করে সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করতো। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে হাসিনা নাই, দেশে জঙ্গিও নাই।

তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে আমাদের ভুলে গেলে চলবে না নাটোরে যারা আমাদের রক্ত ঝরিয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। নাটোরের অবৈধ সন্ত্রাসী এমপি গোপনে আস্ফালন করার চেষ্টা করছে। এই সন্ত্রাসীকে দমনে নাটোরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই সন্ত্রাসীদের জন্য ঈদে বাড়িতে এসে খাবার না খেয়ে ঢাকায় ফিরে যেতে হয়েছে। এগুলো আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসীদের বিচার নাটোরের মাটিতেই করব।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

Update Time : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫