স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে রোববার (১৩ এপ্রিল) বেলা ১২টায় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপি সভাপতি মো. রাফিকুল ইসলাম রফিক। এসময় তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক হড়িপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান চৌধুরী এবং সদস্য সচিব কালুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক আশরাফুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
এসময় হড়িপুর চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. ইউসুফ আলী।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. গোলাম সোরয়ার স্বপন, পবা উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, সদস্য সচিব জাইদুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শামসুদ্দিন প্রামানিক, উপদেষ্টা আমজাদ হোসেন, উপদেষ্টা বাবর সরকার প্রমুখ।
News Title :
বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব আশরাফুল
-
Reporter Name - Update Time : ০৮:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ৭ Time View
Bangla Photocard Generatorv3.7










