Dhaka ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এজন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটার্ন করে টিএসসি মোড় হয়ে শিববাড়ী ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুকদের রুট—
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল হতে শাহবাগ মোড় হতে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

২. নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।

৩. পলাশী দিয়ে আসা লোকজন পলাশী হয়ে নীলক্ষেত মোড় হতে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে করবেন।

৪. চাঁনখারপুল ও বকশী বাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ডিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন।

ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়, পহেলা বৈশাখের উৎসব সার্বজনীন উৎসব। এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি।

এর আগে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গত বুধবার ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিবছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। পহেলা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে ডিএমপি।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা

Update Time : ১১:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫