Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

পথহারা এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজপাড়া থানা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এক মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া ৬ বছর বয়সী শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজপাড়া থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ১১ এপ্রিল দুপুর ৩ টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড়ে কর্তব্যরত সার্জেন্ট মো: সাইদুর রহমান এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। তিনি শিশুটিকে লক্ষ্মীপুর ট্র্যাফিক পুলিশ বক্সে নিয়ে গিয়ে সান্ত্বনা প্রদান করেন। তার কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে, সে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে এসেছে এখন ফিরতে পারছে না তাই ভয়ে কান্না করছে। সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে নাই। বিষয়টি সার্জেন্ট সাইদুর রাজপাড়া থানাকে অবগত করেন।

এ সময় রাজপাড়া থানার এএসআই মো: নেফাউর রহমান ও তার টহল টিম থানার আওতাধীন এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন। তারা খবর পেয়ে লক্ষ্মীপুর ট্র্যাফিক পুলিশ বক্স থেকে শিশুটিকে নিয়ে থানায় আসেন।

পরবর্তীতে, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন তার বাড়ি নীলফামারী জেলায় কিন্তু তারা নগরীর পবা এলাকায় বসবাস করে। সে রাজশাহীর এক মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। সেদিন সে মাদ্রাসা থেকে বের হয়ে লক্ষ্মীপুর মোড়ে চলে এসেছে। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাজপাড়া থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

শিশুকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। তিনি রাজপাড়া থানাসহ উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

পথহারা এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজপাড়া থানা

Update Time : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫