Dhaka ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮ Time View

অনলাইন ডেস্ক : ইতিহাস ও রোমাঞ্চে মোড়ানো আবাহনী বনাম মোহামেডানের দ্বৈরথ চলছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সাধারণত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। আজ (শনিবার) ঢাকা ডার্বির শুরুতে মাঠের লড়াইটাও রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষটা কাঙ্ক্ষিত হলো না। আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরি সত্ত্বেও মোহামেডান ২৬৪ রানে অলআউট হয়ে গেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডানের ওপেনার রনি তালুকদারকে (১৬) প্যাভিলিয়নে পাঠান নাহিদ রানা। এরপর দলের হাল ধরেন আনিসুল ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এই দুই ব্যাটার মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন। ১২৩ রানের জুটি ভেঙে যায় অঙ্কনের ৪৮ রানে বিদয়ের পর।

খানিক বাদে আনিসুল ব্যক্তিগত অর্ধ-শতক তুলে নেন। একসময় আবাহনীর রান তিনশ ছাড়িয়ে যাবে মনে হলেও শেষের বিপর্যয়ে আর তেমন কিছু হয়নি। আনিসুল সেঞ্চুরি করার পর বিদায় নেন ১১৪ রানে। তিনি ১১৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৮ চার ও ২ ছক্কায়। পরে মোহামেডানের ব্যাটারদের যাওয়া-আসার মিছিল শুরু হলে বড় লক্ষ্য দেওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

দলের অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম (২০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) বড় ইনিংস খেলতে পারেননি। এ ছাড়া তাওহীদ হৃদয় ৩, মেহেদী হাসান মিরাজ ১৮ এবং মোহাম্মদ সাইফউদ্দিনরা (১) দ্রুতই আউট হলে ৪৮.২ ওভারে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।

আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেস সেনসেশন নাহিদ রানা। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

Update Time : ০৩:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫