Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়।

আজ বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে সিংড়ায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থেকে উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সিআইডি’ পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে কি কি চুরি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪

Update Time : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫